|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পবিত্র আশুরার শাশ্বত বাণী মানুষকে অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়। একই সঙ্গে এটি মানুষকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়। আগামীকাল পবিত্র আশুরা (১০ মহররম) উপলক্ষে আজ বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপ্রধান বাণীতে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-সহ কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, ইসলামি ইতিহাসে আশুরা বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক হলেও কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.) ও তার সঙ্গীদের আত্মত্যাগ দিনটিকে অনন্য মর্যাদা ও গভীর মানবিক আবেদন দান করেছে।

রাষ্ট্রপতি আরও বলেন, শান্তি ও কল্যাণের ধর্ম ইসলাম মানুষকে সত্য, ত্যাগ, আত্মশুদ্ধি ও ন্যায়ের পথে আহ্বান করে এবং সব ধরনের হানাহানি, হিংসা, দ্বেষ ও বিভেদ দূর করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে তাদের আত্মদান মানবজাতির ইতিহাসে চিরজাগরুক হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

পরিশেষে, রাষ্ট্রপতি পবিত্র আশুরার মহান শিক্ষা সবার জীবনকে আলোকিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সাথে তিনি একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাউতারো মার্তিনেজ: আর্জেন্টিনার জয়ের ‘শেষ কথা’ ও এল তোরোর গল

1

নোয়াখালীর চাটখিলে শিশু ধর্ষণ ও হত্যায় একমাত্র আসামির মৃত্যুদ

2

দেশের বাজারে ৭,৫০০ এমএএইচ ব্যাটারিসহ নতুন রেডমি ১৭ স্মার্টফো

3

ট্রাম্পের ইরান চুক্তিকে ডেমোক্র্যাটদের তোপ

4

জ্বালানি তেলের দাম ১১৪ ডলার ছাড়াল | রুশ পেট্রোল রপ্তানি বন্ধ

5

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছ

6

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন

7

পশ্চিম তীরের ১০০টি কৌশলগত স্থান দখলের পরিকল্পনা করছে ইসরাইলি

8

১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প

9

শরিফ ওসমান হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল সপ্

10

আজ বিশ্ব বাবা দিবস

11

ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয়: নরওয়ের ড্রেসিংরুমে প্রিন্সেস

12

আজকের মুদ্রার রেট: ৮ আগস্ট ২০২৬

13

শেয়ারবাজারে মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ, ঋণের শর্

14

জাপানি ফাঁদ ও আনচেলত্তির জাদুকরী কৌশল: যেভাবে জয় পেল ব্রাজিল

15

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় সংগীতের গ্র্যাজুয়েটদের সুযোগ

16

ডিজিটাল কর বসালে ইউরোপের পণ্যে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম

17

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসি

18

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে বন্ধ রয়েছে ট্রেন

19

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে এক মাসের মধ্যে কর্মপরিকল্পনা জমা

20