|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

চিকিৎসার ৮২ লাখ টাকা খরচ নিয়ে মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

সাবেক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

সম্প্রতি ধর্ম বিষয়ক উপদেষ্টার দায়িত্বে থাকাকালীন চিকিৎসা বাবদ ৮২ লাখ টাকা সরকারি কোষাগার থেকে ব্যয়ের বিষয়টি নিয়ে বেশ কিছু অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে চিকিৎসা ব্যয় নিয়ে কিছু গণমাধ্যমের ‘মিডিয়া ফ্রেমিং’-এর প্রতিবাদ জানিয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেছেন।

সাবেক এই উপদেষ্টা জানান, ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট, ১৯৭৩’ অনুযায়ী মন্ত্রিসভার সদস্যরা দেশ বা বিদেশে চিকিৎসার ব্যয় সরকারিভাবে পাওয়ার অধিকারী। তিনি দাবি করেন, এই প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি বরং আইন অনুযায়ী মেডিকেল বোর্ডের সুপারিশ, সরকার প্রধানের অনুমোদন এবং চিকিৎসা শেষে যাবতীয় বিল-ভাউচার মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়ার মতো বাধ্যতামূলক সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

নিজের দীর্ঘদিনের জটিল হৃদরোগ ও অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করে খালিদ হোসেন জানান, দেশের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড গঠন করা হয় এবং তখন ক্যাথেটার এবলেশন নামক জটিল অপারেশনের প্রয়োজন পড়ে। দেশে অত্যাধুনিক প্রযুক্তি না থাকায় চিকিৎসকগণ তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাড হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন। তার চিকিৎসার প্রথম ধাপে ব্যয় হয়েছিল প্রায় ১৭ লাখ টাকা, যার প্রতিটি রসিদ মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। পরবর্তী অপারেশনের জন্য বামরুনগ্রাড হাসপাতালে প্রায় ৬৫ লাখ টাকা বিল আসে, যা বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় কিছু ছাড় পাওয়ার পর চূড়ান্ত হয়েছিল। এই পুরো ব্যয়ের হিসাবও তিনি যথাযথ প্রক্রিয়ায় সরকারের কাছে জমা দিয়েছেন।

নিজের সততার কথা তুলে ধরে তিনি জানান, সরকার শুধুমাত্র হাসপাতালের বিল, অপারেশন ও ঔষধের খরচ বহন করেছে। এমনকি চিকিৎসার জন্য সঙ্গে যাওয়া সহযাত্রীর খরচ, হোটেলে থাকার বিল, খাবার এবং ব্যক্তিগত যাতায়াত ব্যয় তিনি নিজের পকেট থেকে মেটানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন যে, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সরকারি অর্থের কোনো অপব্যবহার করেননি এবং আইনসম্মতভাবে প্রাপ্য সুযোগ গ্রহণের ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। তার বিরুদ্ধে করা সংবাদমাধ্যমগুলোর নেতিবাচক ফ্রেমিংকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ থেকে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচি শুরু ১৬ আগস্ট

1

সয়াবিন তেল ও চিনিতে মিলল মাইক্রোপ্লাস্টিক, বাড়ছে স্বাস্থ্যঝ

2

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩

3

বিএনপি তাদের খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে: জামায়াত আমির ডা.

4

আন্তর্জাতিক বাজারে রুপার দাম কমলেও বেড়েছে স্বর্ণ, প্লাটিনাম

5

১৮ শিক্ষক আর ২০০ শিক্ষার্থী থাকা মাদ্রাসায় ১৬ পরীক্ষার্থী অং

6

‘তেলাপোকাদের’ আন্দোলনে লাঠিপেটা, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বলল

7

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ প্রিভিউ

8

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ১৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি, ন

9

রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার

10

যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে ‘বিশ্বকাপ কারাগার’

11

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো

12

এক ম্যাচেই মেসির ৪ গিনেস রেকর্ড

13

আরএফএল গ্রুপে ‘হেড অব ফ্ল্যাট সেলস’ পদে চাকরির সুযোগ, আবেদন

14

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ‘সিকাডা’:

15

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস: একাদশে ফির

16

আইবেরিয়ান ডার্বিতে আজ রাতে মহারণ: স্পেন নাকি পর্তুগাল, কে প

17

বৃষ রাশির আজকের রাশিফল: ৬ আগস্ট ২০২৬

18

সংগীতই সেতুবন্ধন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মাত্র

19

ভারত-আফগানিস্তান প্রথম ওয়ানডে: বৃষ্টির পর ২৫ ওভারে ম্যাচ, ভা

20