দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে একই পরিবারের ৫৫ জনের লাশ উদ্ধার

০ শেয়ার
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে একই পরিবারের ৫৫ জনের লাশ উদ্ধার
ইসরাইলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ছবি: সংগৃীত

গাজা সিটির জেইতুন এলাকায় একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচ থেকে মালকা পরিবারের ৫৫ জন সদস্যের লাশ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

সংক্ষেপে মূল তথ্য
  • ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটি এলাকার জেইতুনে ইসরাইলি বাহিনীর হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের নিচ থেকে একই পরিবারের ৫৫ জন সদস্যের লাশ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।
  • শনিবার (৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই মর্মান্তিক তথ্য জানানো হয়েছে।
  • সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, নিহত সবাই মালকা পরিবারের সদস্য।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটি এলাকার জেইতুনে ইসরাইলি বাহিনীর হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের নিচ থেকে একই পরিবারের ৫৫ জন সদস্যের লাশ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। শনিবার (৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই মর্মান্তিক তথ্য জানানো হয়েছে।

সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, নিহত সবাই মালকা পরিবারের সদস্য। প্রায় দুই বছর আগে তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন এবং দখলদার ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় ভবনটি ধসে পড়লে তারা নিখোঁজ হন। গত ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের ৬০ জনেরও বেশি নিখোঁজ সদস্যের সন্ধানে একটানা উদ্ধার অভিযান চালানো হয়। দীর্ঘ চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে পরিবারের অধিকাংশ সদস্যের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের স্মরণে আগামী সপ্তাহের শুরুতে একটি যৌথ জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী

2

হালাল খাদ্যসংস্কৃতি মানবসভ্যতার এক বিশাল সম্পদ: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

3

মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা প্রকাশের আইনি নোটিশ ২০২৬ | সুপ্রিম কোর্ট

4

অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

5

বিশ্বকাপজয়ী দলকে কেন আসল ট্রফির বদলে নকল ট্রফি দেওয়া হয়?

6

হামাসের নতুন রাজনৈতিক ব্যুরো প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার দায়িত্ব গ্রহণ

7

বসুন্ধরা কিংস বিপিএল শিরোপা জয় ২০২৬ | আবাহনী ২-০ বসুন্ধরা কিংস

8

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে আদম তমিজী হককে বন্দিশালা বানানোর চাঞ্চল্যকর তথ্য

9

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

10

১৬ নেতার পদত্যাগের পর লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত