দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

০ শেয়ার
অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

সামাজিক মাধ্যমে নিজের একটি পোস্ট নিয়ে তৈরি হওয়া অবসরের গুঞ্জন খণ্ডন করেছেন অমিতাভ বচ্চন। তিনি জানিয়েছেন, কাজ নয়, বরং রাতে ঘুমাতে যাওয়ার কথাই লিখেছিলেন।

সংক্ষেপে মূল তথ্য
  • বলিউডের শাহেনশাহ কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো টানা অভিনয় করে যাচ্ছেন এবং বক্স অফিসে নিয়মিত ঝড় তুলছেন।
  • বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম আসর সঞ্চালনা করছেন তিনি, যেখানে প্রতিযোগীদের জীবনের নানা গল্পে প্রায়শই তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়।
  • তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে বিগবির একটি বার্তা ঘিরে শুরু হওয়া গুঞ্জন তার ভক্ত-অনুরাগীদের মাঝে তীব্র আলোচনার জন্ম দিয়েছিল।

বলিউডের শাহেনশাহ কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো টানা অভিনয় করে যাচ্ছেন এবং বক্স অফিসে নিয়মিত ঝড় তুলছেন। বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম আসর সঞ্চালনা করছেন তিনি, যেখানে প্রতিযোগীদের জীবনের নানা গল্পে প্রায়শই তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে বিগবির একটি বার্তা ঘিরে শুরু হওয়া গুঞ্জন তার ভক্ত-অনুরাগীদের মাঝে তীব্র আলোচনার জন্ম দিয়েছিল।

জানা গেছে, অমিতাভ বচ্চনের একটি ব্লগ পোস্টকে কেন্দ্র করে এই বিভ্রান্তির সূত্রপাত হয়। সেখানে তিনি লিখেছিলেন অনেক হয়েছে, এবার থামার সময় হয়েছে।’ তার এই বাক্যটিকে নেটিজেনদের একাংশ অভিনয়জীবন থেকে তার অবসরের ইঙ্গিত হিসেবে ধরে নিয়ে খবর ছড়াতে শুরু করেন। বিষয়টি নিয়ে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়লে অবশেষে গণমাধ্যমের বিভ্রান্তিকর চর্চা নিয়ে নিজে মুখ খুলেছেন এই কিংবদন্তি অভিনেতা।

অমিতাভ বচ্চন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, তিনি অভিনয় ছাড়ার কোনো কথাই বলেননি। বরং সেদিন গভীর রাতে কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার ইঙ্গিত দিতেই ওই বাক্যটি ব্যবহার করেছিলেন। রসিকতা করে বিগবি বলেন, ‘না হুজুর, কাজ থেকে অবসর নিচ্ছি না। এবার আমি ঘুমাতে যাচ্ছি।’ এ সময় সবার আগে সংবাদ পরিবেশনের প্রতিযোগিতায় চটকদার শিরোনাম তৈরি করে অর্থ উপার্জনের মরিয়া প্রচেষ্টার সমালোচনা করেন তিনি এবং বর্তমান সময়ের এই প্রবণতাকে ‘হাস্যকর’ বলেও আখ্যা দেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জুতা চুরির জের: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৩

2

পাথরঘাটা থানার ওসিকে প্রত্যাহার

3

টিগ্রেসের মাঠে ১০ বছরের জয়খরা কাটানোর অপেক্ষায় আন্তোনিও মোহামেদ

4

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: তেহরানকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

5

যেসব কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা

6

ইরানকুন্ডার গোলে লিড অস্ট্রেলিয়ার

7

পুষ্টির চেয়ে ক্ষুধা মেটানোই বড় চিন্তা

8

ভৈরবে ফসলি জমি কেটে মাটি পাচারের সময় জাহাজ জব্দ

9

বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

10

ইরানের ওপর নিষেধাজ্ঞা এখনই উঠছে না: ইসহাক দার