দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিবিরের সাথী-সদস্য হলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না: নুরুল ইসলাম সাদ্দাম

০ শেয়ার
শিবিরের সাথী-সদস্য হলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না: নুরুল ইসলাম সাদ্দাম

নুরুল ইসলাম সাদ্দাম, Nurul Islam Saddam, ছাত্রশিবির, Islami Chhatra Shibir, যশোর নিউজ, Jashore news, জামায়াতে ইসলামী, Bangladesh politics

সংক্ষেপে মূল তথ্য
  • শিবিরের কর্মী বা সাথী হলেই জান্নাতের টিকিট মেলে না: নুরুল ইসলাম সাদ্দামবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শুধুমাত্র সংগঠনের কর্মী বা সাথী-সদস্য হলেই স্বয়ংক্রিয়ভাবে জান্নাতের টিকিট পাওয়া যায় না, বরং নিজ নিজ দায়িত্ব ও সৎ কাজের মাধ্যমেই তা অর্জন করতে হয়।
  • সোমবার (১৭ আগস্ট) দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যশোর শহর শাখা ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
  • সমাবেশে নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, জাহেলি আঁধার পেরিয়ে আজ দেশ এক নতুন দিন বদলের বাঁকে এসে পৌঁছেছে।

শিবিরের কর্মী বা সাথী হলেই জান্নাতের টিকিট মেলে না: নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শুধুমাত্র সংগঠনের কর্মী বা সাথী-সদস্য হলেই স্বয়ংক্রিয়ভাবে জান্নাতের টিকিট পাওয়া যায় না, বরং নিজ নিজ দায়িত্ব ও সৎ কাজের মাধ্যমেই তা অর্জন করতে হয়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যশোর শহর শাখা ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সমাবেশে নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, জাহেলি আঁধার পেরিয়ে আজ দেশ এক নতুন দিন বদলের বাঁকে এসে পৌঁছেছে। দেশের তরুণ সমাজকে তাদের মেধা, চরিত্র ও নৈতিক সততার মাধ্যমে নতুন আজাদির ডাকে সাড়া দিতে হবে। একটি স্বনির্ভর, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, কেন্দ্রীয় স্কুল সম্পাদক ও যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক ডা. জাহেদ আহম্মেদ এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন যশোর জেলা পশ্চিমের সভাপতি ইসমাঈল হোসেন, যশোর জেলা পূর্বের সভাপতি মিজানুর রহমান, মাগুরা জেলা সভাপতি জুবায়ের ও নড়াইল জেলা সভাপতি তাজ মোহাম্মদ। সমাবেশে বক্তারা উপস্থিত কর্মীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার তাগিদ দেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মার্কিন সেনা হত্যা বা আটকের জন্য ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিল ইরান

2

Box Office Hit Chinese Animation Niu Lai Success Story

3

সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ ড্রয়ের পর যা বললেন সাব্বির রহমান

4

সাংবাদিকরা এখন অনেক বেশি চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

5

বাগদাদ বিমানবন্দরে মার্কিন ঘাঁটিতে ষষ্ঠ হামলা: ৩টি ড্রোন ভূপাতিত

6

মেসির জোড়া গোল ও রেকর্ডের রাতে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়

7

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন: জয়ের নায়ক মেরিনো

8

৫০ হাজার বিক্রির মাইলফলক স্পর্শ: টাটা সিয়েরার নতুন জুবিলি এডিশন বাজারে

9

মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিশু শিক্ষার্থী

10

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ