জটিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান গবেষণা এবং এন্টারপ্রাইজ কাজের জন্য দ্রুতগতির ও সাশ্রয়ী নতুন এআই মডেল ‘জেমিনি ৪ নিওন’ উন্মোচন করেছে গুগল। ১০ লাখ টোকেনের কনটেক্সট উইন্ডোসমৃদ্ধ মডেলটি আর্টিফিশিয়াল অ্যানালাইসিস কোডিং এজেন্ট ইনডেক্সে প্রথম এবং ইন্টেলিজেন্স ইনডেক্সে তৃতীয় স্থান অর্জন করেছে; জেমিনি অ্যাপ, গুগল এআই স্টুডিও ও গুগল অ্যান্টিগ্র্যাভিটিতে এর রোলআউট শুরু হয়েছে।
জটিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান গবেষণা এবং প্রাতিষ্ঠানিক বা এন্টারপ্রাইজ পর্যায়ের কাজে দ্রুতগতির ও সাশ্রয়ী সমাধান দিতে নতুন এআই মডেল ‘জেমিনি ৪ নিওন’ (Gemini 4 Neon) উন্মোচন করেছে গুগল।
বেঞ্চমার্ক সাফল্য ও মাল্টিমোডাল সক্ষমতাগুগলের তথ্য অনুযায়ী, ‘এক্সহাই’ (xhigh) থিংকিং লেভেলে আর্টিফিশিয়াল অ্যানালাইসিস ইন্টেলিজেন্স ইনডেক্সে ৬১ স্কোর নিয়ে সামগ্রিকভাবে তৃতীয় এবং ভালস ইনডেক্সে (Vals Index) ৭০.৯ শতাংশ স্কোর নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে জেমিনি ৪ নিওন।
১০ লাখ (১ মিলিয়ন) টোকেনের কনটেক্সট উইন্ডো থাকায় স্প্রেডশিট, পিডিএফ, চার্ট, অডিও ও ভিডিওর মতো জটিল তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে কাঠামোগত ফলাফল তৈরি করতে পারে মডেলটি। আইনি গবেষণা (Legal Research Bench), ট্যাক্স এজেন্ট বেঞ্চ, ফাইন্যান্স ও স্প্রেডশিট মডেলিং, জ্যাপিয়ারের অটোমেশনবেঞ্চ (৫৬.৩%) এবং গাণিতিক ও বৈজ্ঞানিক যুক্তিতে টার্মিনাল-বেঞ্চ সায়েন্স (৭০.৫%) ও রিমানবেঞ্চে (৮৪.০%) শীর্ষস্থান দখল করেছে নিওন। অভ্যন্তরীণ ‘গুগল অ্যান্টিগ্র্যাভিটি’ পরীক্ষায় এখন পর্যন্ত সর্বনিম্ন ভুল তথ্য (fabrication) তৈরির রেকর্ডও গড়েছে এটি।
কোডিং এজেন্ট ও সাইবার সুরক্ষাদীর্ঘমেয়াদি এজেন্ট ওয়ার্কফ্লো এবং প্রোডাকশন-রেডি কোডিংয়ের জন্য নির্মিত জেমিনি ৪ নিওন আর্টিফিশিয়াল অ্যানালাইসিস কোডিং এজেন্ট ইনডেক্সে ৫৮.৬ স্কোর নিয়ে প্রথম স্থান অর্জন করেছে।
সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও শক্তিশালী অবস্থান দেখিয়েছে নিওন। কোডের দুর্বলতা শনাক্তকরণে এসইসি-বেঞ্চ প্রো-তে (SEC-bench Pro) ৯০.৫ শতাংশ এবং দুর্বলতা প্যাচিংয়ে সিডব্লিউই-বেঞ্চ ভি২-তে (CWE-bench v2) ৭০.৭ শতাংশ সাফল্য দেখিয়েছে এটি। গুগল জানিয়েছে, বিশ্বস্ত সাইবার প্রতিরক্ষাকারীদের জন্য ‘ফেয়ারউইন্ড প্রোগ্রামের’ (Fairwind Program) আওতায় আগামী কয়েক দিনের মধ্যে বিশেষায়িত ‘জেমিনি ৪ নিওন ফর সাইবার’ উন্মুক্ত করা হবে।
মূল্য ও প্রাপ্যতা জেমিনি ৪ নিওনের ব্যবহার খরচ নির্ধারণ করা হয়েছে প্রতি ১০ লাখ (মিলিয়ন) ইনপুট টোকেনের জন্য ৩ ডলার (ক্যাশড ইনপুট টোকেনের ক্ষেত্রে ৯৫ শতাংশ ছাড়ে ০.১৫ ডলার) এবং প্রতি ১০ লাখ আউটপুট টোকেনের জন্য ১৫ ডলার। চারটি থিংকিং লেভেলের মাধ্যমে কাজের ধরন অনুযায়ী বুদ্ধিমত্তা ও খরচ নিয়ন্ত্রণ করা যাবে।
আজ থেকেই গুগল এআই স্টুডিও ও অ্যান্ড্রয়েড স্টুডিওতে জেমিনি এপিআই-এর পেইড টিয়ারে ডেভেলপাররা মডেলটি ব্যবহার করতে পারবেন। এ ছাড়া এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য ‘জেমিনি ফর বিজনেস’-এ এবং পেইড ‘গুগল এআই প্রো’ ও ‘আল্ট্রা’ গ্রাহকদের জন্য জেমিনি অ্যাপ, গুগল এআই স্টুডিও ও গুগল অ্যান্টিগ্র্যাভিটিতে জেমিনি ৪ নিওন চালু হয়েছে।