দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্য গাজায় যৌথ স্থল অভিযান শুরু ইসরায়েলের

০ শেয়ার
মধ্য গাজায় যৌথ স্থল অভিযান শুরু ইসরায়েলের

মধ্য গাজায় যৌথ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট। বুধবার (১৮ নভেম্বর) নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরায়েলি ট্যাংক মোতায়েন দেখা যায় এবং উত্তরে তীব্র গোলাবর্ষণ ও বিমান হামলা চলে। গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে হামাসের একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই এ অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে আইডিএফ।

সংক্ষেপে মূল তথ্য
  • মধ্য গাজায় যৌথ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট।
  • বুধবার (১৮ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরায়েলি ট্যাংক মোতায়েন থাকতে দেখেন।
  • পরে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে।


মধ্য গাজায় যৌথ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট। বুধবার (১৮ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরায়েলি ট্যাংক মোতায়েন থাকতে দেখেন। পরে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে থাকা একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই এ অভিযানের মূল লক্ষ্য। হামাসের তৈরি ওই সুড়ঙ্গপথটি ইসরায়েলি বাহিনীর জন্য সরাসরি ও বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল বলে দাবি করেছে তারা।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ ঘোষণা করে ইসরায়েল। এই রেখা গাজার ইসরায়েলি বাহিনী ও হামাস নিয়ন্ত্রিত এলাকাগুলোকে আলাদা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে ফিলিস্তিনের এই ভূখণ্ডের ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরায়েলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। মধ্য গাজায় ইসরায়েলি সামরিক যানও দেখা গেছে এবং দুপুর থেকে গোলাগুলির পাশাপাশি বিমান হামলা অব্যাহত রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ওয়েলিংটন টেস্টে ড্র রক্ষা নিউজিল্যান্ডের

2

সাতক্ষীরার শ্যামনগরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ১২ কর্মী

3

যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ড ও থমথমে রাউজান

4

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালাম

5

জ্বালানি সংকটের মধ্যে শোডাউন: পদ হারালেন নাটোরের ছাত্রদল নেতা মাসুদ রানা

6

যুক্তরাষ্ট্রের শহর ধ্বংসের মন্তব্য: ট্রাম্পের বক্তব্যে দেশজুড়ে তীব্র সমালোচনা ও তোলপাড়

7

ইয়েমেনে বিমান হামলা সৌদি আরব ও হুথি উত্তেজনার প্রেক্ষাপটে

8

সান্তোসকে হারিয়ে বড় জয় পালমেইরাসের

9

শক্তিশালী নর’ইস্টারে পানিতে তলিয়ে গেল নিউ জার্সির সড়ক, আছড়ে পড়ছে ঢেউ

10

পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক ছাতার নিচে সব ভর্তি আনার উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের