দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা!

০ শেয়ার
‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা!

ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইস্যুতে পরীমনির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। ‘২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ’ উল্লেখ করে নিজের অবস্থানে পৌঁছানোর পর পরীমনিকে স্ট্যাটাস দেওয়ার পরামর্শ দিয়েছেন অপু।

সংক্ষেপে মূল তথ্য
  • সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তুমুল বাকযুদ্ধে জড়িয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি।
  • ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যের জেরে পরীমনির ব্যঙ্গাত্মক স্ট্যাটাসের পর এবার পালটা জবাবে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন অপু বিশ্বাস।
  • সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস মন্তব্য করেন, “লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।


সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তুমুল বাকযুদ্ধে জড়িয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যের জেরে পরীমনির ব্যঙ্গাত্মক স্ট্যাটাসের পর এবার পালটা জবাবে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন অপু বিশ্বাস।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস মন্তব্য করেন, “লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।” তার এই মন্তব্যের পরপরই নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়।

অপুর সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তাকে কটাক্ষ করেন পরীমনি। পোস্টে অপুকে ‘পরগাছার রানি’ বলে খোঁচা দিয়ে পরীমনি লেখেন, “ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে, একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না। সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।”

অপু বিশ্বাসের পালটা জবাব: পরীমনির এমন তীর্যক খোঁচার জবাবে রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস। পরীমনির ক্যারিয়ারের পরিসংখ্যান টেনে তিনি বলেন, “যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন,সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।”

ফেসবুক ব্যবহার ও সমালোচনা প্রসঙ্গে অপু আরও বলেন, “আমি ফেসবুক ওইভাবে ইউজ করি না। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা মূলত আমাকে বেচতে চায়।”

দুই শীর্ষ নায়িকার এই পালটাপালটি অবস্থানে ঢালিউড পাড়া ও নেটিজেনদের মাঝে এখন বেশ সরগরম আলোচনা চলছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

এসএসসি পাসে মোল্লা সল্টে চাকরি

2

বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে দেওয়ার পরও কেন চিন্তিত বার্সেলোনা?

3

পার্ক স্ট্রিটে গৃহহীন শিশুর জন্য দুধ গরম করায় মন্ত্রীর ধমক নিয়ে দেশজুড়ে বিতর্ক

4

চট্টগ্রাম মহানগর পুলিশে বড় রদবদল: সিএমপির ছয় থানার ওসির পজিশন পরিবর্তন

5

উচ্চ আদালতে থমকে আছে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রক্রিয়া

6

নতুন পে স্কেলে বাড়ি ভাড়া নিয়ে সামনে এলো নতুন জট

7

সৌদির কারখানায় অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

8

ওয়েলিংটনে আজ তৃতীয় টি-টোয়েন্টি: টস জিতে ফিল্ডিংয়ে ভারত, সিরিজে ২-০ এগিয়ে

9

বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির

10

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১২