দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

"আমাদের ওপর দিয়ে বুলডোজার চালান",

০ শেয়ার
"আমাদের ওপর দিয়ে বুলডোজার চালান",

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় বিজেপিকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে 'গুণ্ডামি' বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাহস থাকলে তাদের শরীরের ওপর দিয়ে বুলডোজার চালাতে।

সংক্ষেপে মূল তথ্য
  • পশ্চিমবঙ্গের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়ির সামনে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে তীব্র নিশানা করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বিজেপির বিরুদ্ধে ‘গুণ্ডামি’র অভিযোগ তুলে তিনি মন্তব্য করেছেন, প্রয়োজনে তাদের শরীরের ওপর দিয়ে বুলডোজার চালাতে হবে।
  • শনিবার (৭ নভেম্বর) দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা এই মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়ির সামনে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে তীব্র নিশানা করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে ‘গুণ্ডামি’র অভিযোগ তুলে তিনি মন্তব্য করেছেন, প্রয়োজনে তাদের শরীরের ওপর দিয়ে বুলডোজার চালাতে হবে।

শনিবার (৭ নভেম্বর) দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা এই মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, কালীপূজা ও দীপাবলির ঠিক কয়েক ঘণ্টা আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অভিষেকের বাসভবনের সামনে হামলা চালানো হয়। এতে ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব পালনে বিঘ্ন ঘটে এবং ওই এলাকায় দুটি পৃথক সংঘর্ষে অন্তত আটজন আহত হন।

এলাকায় ঐতিহ্যবাহী কালীপূজার যাতায়াতের পথ বন্ধ করে একটি অবৈধ দুর্গাপূজার প্যান্ডেল তৈরির অভিযোগ তুলে মমতা বলেন, "এটি আমাদের এলাকা, এই পথ দিয়ে যুগে যুগে মা কালীর শোভাযাত্রা যায়। কেন আপনারা এখানে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? দীর্ঘদিনের পুরনো পূজার অনুমতি বাতিল করে আপনারা নতুন পূজাকে প্রশ্রয় দিচ্ছেন।"

বিজেপি ও স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "এখানে চরম গুন্ডামি চলছে। মধ্যরাতে রাত ৩টার সময় গুণ্ডাদের দল নিয়ে এসে কালীপূজায় হামলা চালানো হচ্ছে। ইন্ডিয়া (INDIA) জোটের অংশ বলেই আমাদের প্রতি আপনাদের এত ক্ষোভ। বুলডোজার চালানোর সাহস থাকলে আমাদের ওপর দিয়ে চালান, তৃণমূলের কর্মীরা এসব গুন্ডামি বরদাশত করবে না।"

কালীঘাট এলাকায় ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সমগ্র পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বাশার আল-আসাদের সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আতেফ নাজিব কে?

2

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

3

ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

4

স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ২

5

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে টানা পঞ্চমবারের মতো বিজয়ী ইলহান ওমর

6

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুটি মনোনয়ননপত্র সংগ্রহ, ভোট ২০ আগস্ট

7

ওয়ার্নার ব্রাদার্স কেনার দৌড় থেকে সরে দাঁড়াল নেটফ্লিক্স

8

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন

9

সব সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর লোগো ব্যবহারের নির্দেশ

10

আর ৭২ ঘণ্টা, বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু