দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী

০ শেয়ার
আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী

মাদ্রাসায় জিপিএ-৫ বেশি পাওয়ার কারণ খতিয়ে দেখতে আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংক্ষেপে মূল তথ্য
  • মাদ্রাসা শিক্ষাবোর্ডে সাধারণ স্কুলের তুলনায় বেশি জিপিএ-৫ পাওয়ার কারণ খতিয়ে দেখতে এবার অভিনব উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
  • তিনি জানিয়েছেন, আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা আলাদা প্রশ্নপত্রের বদলে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
  • বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মাদ্রাসা শিক্ষাবোর্ডে সাধারণ স্কুলের তুলনায় বেশি জিপিএ-৫ পাওয়ার কারণ খতিয়ে দেখতে এবার অভিনব উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা আলাদা প্রশ্নপত্রের বদলে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, "সবাই আমাকে বলল যে মাদ্রাসায় সবচেয়ে বেশি জিপিএ পাওয়া যায়, এটার ব্যবস্থা কী করা যায়? আমি বললাম, এরপর থেকে স্কুল ও মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে সবাই তো একই প্রশ্নে পরীক্ষা দিয়ে ভর্তি হয়, তাই আলাদা হওয়ার কারণ নেই। একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার পর দেখা যাবে মাদ্রাসায় কেন বেশি জিপিএ পাওয়া যায় এবং তা খতিয়ে দেখা হবে।"

পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে অনিয়মের কঠোর সমালোচনা করে মন্ত্রী জানান, প্রায় ১২ লাখ শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণের পর ৪৫ হাজার পরীক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। প্রায় ৫ হাজার ফেল করা শিক্ষার্থী পাস করেছে এবং ৩ হাজার ৭৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। খাতা মূল্যায়নে অসততা ও গাফিলতির সাথে জড়িত পরীক্ষকদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি হুশিয়ারি দেন।

এ ছাড়া এনটিআরসিএ (NTRCA) ও বেসরকারি (এমপিওভুক্ত) শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভুল জায়গায় পোস্টিং পাওয়া শিক্ষকদের সুবিধার্থে বদলি কার্যক্রমের জন্য অ্যাপস তৈরি করা হয়েছে। তবে শিক্ষকরা যাতে কেবল নামি-দামি ক্যাপিটাল স্কুলগুলোতে যাওয়ার জন্য অন্যায় চাপ বা হুমকি তৈরি না করেন, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

2

৩ দেশে ইরানের পাল্টা হামলা: ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি, উত্তাল মধ্যপ্রাচ্য

3

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়ল অপরিশোধিত তেলের দাম

4

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৮১

5

যুক্তরাজ্যের কারাগারে বন্দিদের যৌনাকাঙ্ক্ষা কমাতে বিশেষ ওষুধ ব্যবহারের পরিকল্পনা

6

ইরানের ২০-৩০টি উড়োজাহাজ ধ্বংসের দাবি

7

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর: দ্বিগুণ হচ্ছে আর্থিক অনুদান

8

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাপে কি গতি হারাচ্ছেন পেসাররা?

9

বাংলাদেশ এখন ভালো টেস্ট দল’, ইংল্যান্ডের নির্বাচক মার্কাস নর্থ

10

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন ২০২৬ | সিলেট থেকে শুরু