দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিরপুরের রূপনগরে প্লট দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মালিক সমিতির সংবাদ সম্মেলন

০ শেয়ার
মিরপুরের রূপনগরে প্লট দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মালিক সমিতির সংবাদ সম্মেলন

রাজধানীর মিরপুরের রূপনগরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্লট, রাস্তা ও জমি দখল এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীর মিরপুরের সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) বরাদ্দকৃত প্লট, রাস্তা এবং প্রকল্পের জমি অবৈধভাবে জবরদখল ও প্লট মালিকদের জিম্মি করে চাঁদাবাজি চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
  • এই নৈরাজ্য বন্ধ এবং দখলদারদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্লট, বাড়ি ও ফ্ল্যাট মালিকরা।
  • সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকার প্লট, বাড়ি, ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুজ্জামান।

রাজধানীর মিরপুরের সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) বরাদ্দকৃত প্লট, রাস্তা এবং প্রকল্পের জমি অবৈধভাবে জবরদখল ও প্লট মালিকদের জিম্মি করে চাঁদাবাজি চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই নৈরাজ্য বন্ধ এবং দখলদারদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্লট, বাড়ি ও ফ্ল্যাট মালিকরা।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকার প্লট, বাড়ি, ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি জানান, মিরপুর রূপনগর থানার দুয়ারীপাড়ায় সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকার ব্লক ক ও খ এবং সেকশন-৮ এর সরকারি প্লটগুলো ঘিরে একটি চক্র দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত। গভীর রাতে ইট, বালু ও টিন দিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ, প্লটের সীমানায় জোরপূর্বক সাইনবোর্ড টাঙানো, ইটের দেওয়াল ও গেট নির্মাণের পাশাপাশি ২০ ফুট প্রশস্ত রাস্তার ওপর অ্যাঙ্গেল দিয়ে ওয়েল্ডিং করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। ভবন নির্মাণের সময় প্লট মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণ শ্রমিকদের মারধর ও কাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। এতে প্রায় অর্ধশত প্লট মালিক চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রকল্পের খ-ব্লকের পূর্ব পাশে ৪০ ফুট প্রশস্ত রাস্তাসহ প্রায় ৯০ কাঠা সরকারি জায়গা অবৈধভাবে দখল করে সেখানে রিকশার গ্যারেজসহ নানা অবৈধ স্থাপনা তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া ওই এলাকায় মাদকের রমরমা কারবার চলছে বলেও উল্লেখ করা হয়। এসব বিষয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর কার্যালয় থেকে রূপনগর থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

গত ১৮ জুলাইয়ের একটি ঘটনার কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, সেদিন পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে কয়েকজন চাঁদাবাজ ড্যাফোডিল হোমস লিমিটেডের একটি নির্মাণাধীন প্রকল্পে গিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখায়, যার সিসিটিভি ফুটেজও সংরক্ষিত রয়েছে। অনতিবিলম্বে রূপনগরে অবৈধ দখল উচ্ছেদ, চাঁদাবাজদের গ্রেপ্তার এবং প্লট ও বাড়ি মালিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কৃষকদের দিল্লি অভিযান ও ককরোচ পার্টির তীব্র আন্দোলনের মুখে নরেন্দ্র মোদি সরকার

2

ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের বিরোধীদলীয় নেতার অভিনন্দন

3

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ডোনাল্ড ট্রাম্প

4

ইরান চুক্তি: ট্রাম্পের দাবি বনাম বাস্তবতার ফারাক

5

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন আইন পাস: জেনে নিন শাস্তির মাত্রা

6

টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস

7

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

8

সারাদেশে তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস

9

কুষ্টিয়ার দৌলতপুরে বর্ষায় পানিবন্দি স্কুল: শ্রেণিকক্ষে পানি, ব্যাহত শিক্ষা কার্যক্রম

10

চার্লস ডি কেটেলার: বেলজিয়ামের ফুটবলের নতুন নীরব জাদুকর