দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় বিষয়: ডা. জাহেদ উর রহমান

০ শেয়ার
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় বিষয়: ডা. জাহেদ উর রহমান

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে দেখছে সরকার। জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সংক্ষেপে মূল তথ্য
  • ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিকে বাংলাদেশ ও ভারতের সম্পূর্ণ দ্বিপক্ষীয় বিষয় হিসেবে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার।
  • এ বিষয়ে তৃতীয় কোনো পক্ষ বা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা বা সম্পৃক্ততার কোনো প্রয়োজন নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
  • মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিকে বাংলাদেশ ও ভারতের সম্পূর্ণ দ্বিপক্ষীয় বিষয় হিসেবে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে তৃতীয় কোনো পক্ষ বা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা বা সম্পৃক্ততার কোনো প্রয়োজন নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তথ্য উপদেষ্টা বলেন, দেশের আদালতের রায় ও মামলার প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাম্প্রতিক বৈঠকেও তিনি এ বিষয়ে সরকারের জোরালো অবস্থান তুলে ধরেছেন এবং সরকারের দায়িত্বশীল অন্যান্য পর্যায় থেকেও বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বরিশালের গৌরনদীতে বাসভাড়া নিয়ে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ

2

পশ্চিমাদের জাহাজ জব্দের জবাবে কড়া হুশিয়ারি দিলেন পুতিন

3

জেলেনস্কির বিদায় নেওয়ার সময় হয়েছে: ইলন মাস্ক

4

অস্ট্রেলিয়ার সাথে ইউরেনিয়াম রপ্তানি চুক্তিতে সই করল ভারত

5

মনপুরায় বিএনপি অফিসে জুয়ার আসরের ভিডিও ভাইরাল

6

পোল্যান্ড বনাম রোমানিয়া নেশনস লিগ: আজ রাতে কে জিতবে?

7

ভারতের বিপক্ষে পাহাড়সম লক্ষ্যের পথে ওয়েস্ট ইন্ডিজ

8

নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অবৈধ স্থাপনা ও নিরাপত্তা বেষ্টনী ভাঙল ভারত

9

কুমিল্লার যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

10

নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান