দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিবেশীর স্বপ্ন পূরণে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ফ্রি ওমরাহ জিতলেন খ্রিস্টান যুবক

০ শেয়ার
প্রতিবেশীর স্বপ্ন পূরণে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ফ্রি ওমরাহ জিতলেন খ্রিস্টান যুবক

মুসলিম প্রতিবেশীর দীর্ঘদিনের ওমরাহ পালনের স্বপ্ন পূরণ করতে মিসরে একটি ইসলামী কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ফ্রি ওমরাহ জিতেছেন মিনা নামের এক খ্রিস্টান যুবক।

সংক্ষেপে মূল তথ্য
  • ধর্মীয় গণ্ডি পেরিয়ে মানবতা এবং পারস্পরিক ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করেছেন মিসরের এক খ্রিস্টান যুবক।
  • মুসলিম প্রতিবেশীর দীর্ঘদিনের ওমরাহ পালনের স্বপ্ন পূরণ করতে দেশটির একটি ইসলামী কোরআন বিষয়ক প্রতিযোগিতায় অংশ নেন মিনা নামের ওই যুবক।
  • শুধু অংশ নেওয়াই নয়, অসাধারণ প্রচেষ্টায় তিনি বিজয়ী হয়ে ফ্রি ওমরাহ পালনের সেই আকর্ষণীয় পুরস্কারটি জিতে নেন এবং তা উপহার দেন নিজের প্রতিবেশী উম আলীকে।

ধর্মীয় গণ্ডি পেরিয়ে মানবতা এবং পারস্পরিক ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করেছেন মিসরের এক খ্রিস্টান যুবক। মুসলিম প্রতিবেশীর দীর্ঘদিনের ওমরাহ পালনের স্বপ্ন পূরণ করতে দেশটির একটি ইসলামী কোরআন বিষয়ক প্রতিযোগিতায় অংশ নেন মিনা নামের ওই যুবক। শুধু অংশ নেওয়াই নয়, অসাধারণ প্রচেষ্টায় তিনি বিজয়ী হয়ে ফ্রি ওমরাহ পালনের সেই আকর্ষণীয় পুরস্কারটি জিতে নেন এবং তা উপহার দেন নিজের প্রতিবেশী উম আলীকে।

ঘটনাটির সূত্রপাত মিসরের বিশিষ্ট ইসলামী আলোচক ড. আইমান আবু ওমর পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি লাইভ অনুষ্ঠান থেকে। ওই অনুষ্ঠানে ফ্রিতে ওমরাহ পালনের সুযোগ পাওয়ার একটি প্রতিযোগিতা চলছিল, যেখানে মিনার বৃদ্ধ মুসলিম প্রতিবেশী উম আলীও অংশ নিয়েছিলেন। প্রতিবেশীর এই দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছার কথা জানতে পেরে মিনা নিজেই সেই প্রতিযোগিতায় নাম লেখানোর সিদ্ধান্ত নেন। উম আলীকে আগেই তিনি জানিয়ে রেখেছিলেন যে, তিনি নিজেও প্রতিযোগিতায় লড়বেন,যাতে উম আলী জিততে না পারলেও তার হয়ে পুরস্কারটি নিশ্চিত করা যায়।

বিজয়ী হওয়ার জন্য মিনা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ৫০ থেকে ৬০ বারের বেশি সঠিক উত্তর জমা দেন। শেষ পর্যন্ত তার এই সততা ও কৌশল সফল হয় এবং তিনি বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ অর্জন করেন। বিজয়ের পর যখন তিনি সুখবরটি উম আলীকে জানান, তখন আনন্দে চোখের পানি আটকে রাখতে পারেননি সেই প্রবীণ নারী। উম আলী জানান, শারীরিকভাবে কিছুটা সক্ষম থাকা অবস্থায় পবিত্র ওমরাহ পালন করা ছিল তার দীর্ঘদিনের আজীবনের স্বপ্ন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পাশাপাশি বসবাস করে আসছে এই দুই পরিবার। সাধারণ প্রতিবেশীর সম্পর্ক ছাড়িয়ে তাদের মাঝে গড়ে উঠেছে গভীর আত্মিক বন্ধন। মিনা তার মুসলিম প্রতিবেশী উম আলীকে নিজের বড় বোনের মতো শ্রদ্ধা করেন এবং তার বাবা-মাকেও পরিবারের সদস্যের মতোই ভালোবাসেন।

মিছিলের এই ঘটনাটি দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই দুই ভিন্ন ধর্মাবলম্বী প্রতিবেশীর আন্তরিকতা ও ভালোবাসার গল্প শেয়ার করছেন। মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা এবং বন্ধুত্বের এক চমৎকার ও জীবন্ত উদাহরণ হয়ে রইল মিনার এই মানবিক উদ্যোগ।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ব্রুকের ৭৫ বলের সেঞ্চুরিতে রানপাহাড়ের পথে ইংল্যান্ড

2

বৈরী আবহাওয়া: শাহ আমানত বিমানবন্দরে নামতে পারল না তিন ফ্লাইট

3

টানা ১১ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

4

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩.৩ বিলিয়ন ডলারের অনমনীয় ঋণ অনুমোদন

5

কে এই আকিব নবি? জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন যে পেসার

6

দুর্নীতিবাজ কর্মকর্তা শনাক্তে অভ্যন্তরীণ কমিটি ও বিদেশ সফরে কড়াকড়িসহ সচিবদের ২৩ নির্দেশনা

7

মদ্যপান ছাড়াও লিভারের ভয়াবহ ক্ষতি করতে পারে প্রতিদিনের এই খাবারগুলো

8

বেনজীরকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

9

একদিকে বিশ্বকাপ উৎসব, অন্যদিকে ফিলিস্তিনি ফুটবলারকে হত্যার ঘটনায় শোকের ছায়া

10

শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা