|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে: আমিনুল হক

রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এই উদ্যোগের অংশ হিসেবে পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে নতুন গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে এই দুই ক্যাম্পে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে তিনি স্থানীয় উর্দুভাষী মানুষের উদ্দেশ্যে বলেন, আমার নির্বাচনি এলাকার প্রতিটি ক্যাম্পে নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করা হবে। শুধু পানির সুব্যবস্থাই নয়, ক্যাম্পের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বছরব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের কর্মসূচিও চলমান থাকবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কেবল অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়। তাদের জন্য স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার সমান গুরুত্ব দিচ্ছে। এর আগে বিভিন্ন সেমিনারে ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনের আওতাধীন ক্যাম্পগুলোর বাসিন্দাদের দুর্বিষহ পরিবেশ ও অধিকারের কথা তুলে ধরেছিলেন আমিনুল হক।

দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট থেকে মুক্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, গভীর নলকূপ স্থাপনের ফলে তাদের দৈনন্দিন দুর্ভোগ অনেকাংশেই কমে আসবে। সরকারের এই জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্যাম্পের বাসিন্দারা এটিকে তাদের জীবনমানের উন্নয়নের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

1

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে

2

বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ই

3

এশিয়ার বাজারে তেলের দামে বড় ছাড় দিয়েও সংকটে সৌদি আরব

4

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে: অ্যাটর্নি জেনারেল

5

ক্ষমতায় ফিরেই ট্রাম্পের বাজিমাত: ক্রিপ্টো থেকে আয় এক বিলিয়ন

6

যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

7

লেবাননে ইসরাইলি উপস্থিতির জন্য হিজবুল্লাহকে দায়ী করল যুক্তর

8

কামিল মিশারার ক্রিকেট ক্যারিয়ার: পরিসংখ্যান ও আন্তর্জাতিক অভ

9

আয়াক্স থেকে ৫৫ মিলিয়ন ইউরোতে বেলজিয়ান উইঙ্গার Mika Godts-কে

10

বগুড়ায় সংস্কারকৃত হেলিপ্যাডে সেনাপ্রধানের প্রথম অবতরণ

11

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, আবে

12

সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইল হোসেনের মৃত্য

13

নাসিরুদ্দিন শাহর ‘কুকুর’ মন্তব্যে আগুনে ঘি ঢাললেন কঙ্গনা রান

14

২০২৬ বিশ্বকাপ ফাইনাল: আর্জেন্টিনা বনাম স্পেন - কখন, কোথায় দে

15

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওবাসহ বজ্রবৃষ্টির আভাস

16

পার্ক স্ট্রিটে গৃহহীন শিশুর জন্য দুধ গরম করায় মন্ত্রীর ধমক ন

17

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে যাওয়ার ৩ কারণ

18

জাপান ম্যাচটি আমাদের জন্য ফাইনাল: বললেন ব্রাজিল কোচ কার্লো আ

19

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল: ১ জুলাইয়ের নতুন দর জেনে

20