দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ার শপিংমলে বিশ্বের প্রথম ইনডোর মাছ ধরার পুকুর

০ শেয়ার
রাশিয়ার শপিংমলে বিশ্বের প্রথম ইনডোর মাছ ধরার পুকুর

মস্কোর গাগারিনস্কি শপিং সেন্টার বিশ্বের প্রথম ইৃৃনডোর মাছ ধরার পুকুর চালু করতে যাচ্ছে। শপিংমলের ভেতরে প্রাকৃতিক পরিবেশের স্বাদ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ঐতিহ্যগৃতভাবে মাছ ধরা উন্মুক্ত জায়গার কর্মকাণ্ড হলেও, এবার সেই অভিজ্ঞতাকে চার দেয়ালের ভেতরে নিয়ে আসছে রাশিয়ার মস্কোর ‘গাগারিনস্কি শপিং সেন্টার’।
  • বিশ্বের প্রথম ইনডোর বা অভ্যন্তরীণ মাছ ধরার পুকুর চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
  • চলতি বছরের শেষ নাগাদ দর্শনার্থীদের জন্য এই অনন্য বিনোদন কেন্দ্রটি উন্মুক্ত করা হতে পারে।

ঐতিহ্যগৃতভাবে মাছ ধরা উন্মুক্ত জায়গার কর্মকাণ্ড হলেও, এবার সেই অভিজ্ঞতাকে চার দেয়ালের ভেতরে নিয়ে আসছে রাশিয়ার মস্কোর ‘গাগারিনস্কি শপিং সেন্টার’। বিশ্বের প্রথম ইনডোর বা অভ্যন্তরীণ মাছ ধরার পুকুর চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছরের শেষ নাগাদ দর্শনার্থীদের জন্য এই অনন্য বিনোদন কেন্দ্রটি উন্মুক্ত করা হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, শপিং সেন্টারের ভেতরে ১০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এই কৃত্রিম পুকুরে কার্প, ক্যাটফিশসহ বেশ কয়েক প্রজাতির মাছ ছাড়া হবে।

এই প্রকল্পটিকে শপিং সেন্টারের ভেতরে একটি ‘প্রাকৃতিক দ্বীপ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কেনাকাটার কোলাহলের মাঝেও দর্শকদের শান্ত ও মনোরম পরিবেশ দিতে কৃত্রিমভাবে পাখির ডাক ও ব্যাঙের ডাকের আবহ তৈরি করা হবে। সেখানে একসঙ্গে সর্বোচ্চ ১৬ জন মাছ ধরার সুযোগ পাবেন এবং প্রয়োজনীয় ছিপ ও টোপ শপিং সেন্টার থেকেই সরবরাহ করা হবে। পুকুরের নিচে বিশেষ ক্যামেরা বসানো থাকবে, যাতে দর্শনার্থীরা বড় পর্দায় মাছের আনাগোনা সরাসরি দেখতে পারেন।

এই সুবিধাটি ব্যবহারের জন্য দর্শনার্থীদের কোনো অর্থ ব্যয় করতে হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে শর্ত হিসেবে জানানো হয়েছে, শিকার করা কোনো মাছ বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি নেই; ধরার পর সব মাছ পুনরায় পুকুরে ছেড়ে দিতে হবে (ক্যাচ অ্যান্ড রিলিজ)। মাছ ধরার সফলতার ওপর ভিত্তি করে পয়েন্ট পাওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে, যা দিয়ে শপিং সেন্টারের বিভিন্ন দোকান থেকে আকর্ষণীয় উপহার বা ছাড় পাওয়া যাবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না, ঢাকা ছেড়ে অন্য শহরে চলে যাওয়ার ইচ্ছা মির্জা ফখরুলের

2

শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেটের কারসাজি: একই গরু বিক্রি সাতবার!

3

ইংল্যান্ড-ঘানা ম্যাচে ‘কালো জাদু’র বিতর্ক

4

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে চেয়ার ভাঙচুর

5

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

6

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা

7

সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

8

ঠাকুরগাঁওয়ে সরকারি অনুমোদন পেল ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

9

রাজপথে হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ নিয়ে সুনির্দিষ্ট পরামর্শ দিন: রুহুল কবির রিজভী

10

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর: দ্বিগুণ হচ্ছে আর্থিক অনুদান