দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

০ শেয়ার
ঝিনাইদহে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে এই দাবি অস্বীকার করেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
  • মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আড়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
  • আওয়ামী লীগ নেতাকর্মীদের ভাষ্যমতে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আড়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের ভাষ্যমতে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। নেতাকর্মীদের আরও অভিযোগ, এ সময় পুলিশ বিজুর ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়।

তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানিয়েছেন, পুলিশ সেখানে গেলে মোস্তাফিজুর রহমান বিজু নিজেই পালিয়ে যান, তাকে ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। এছাড়া পালিয়ে যাওয়ার সময় তার একটি মোবাইল ফোন পড়ে যায়, যা বর্তমানে পুলিশের হেফাজতে আছে এবং পরিবারের সদস্যরা চাইলে সেটি নিতে পারেন বলে পুলিশ জানিয়েছে। তবে মানিব্যাগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে থানা কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা ওই নেতাকে অফিস থেকে বাইরে নিয়ে যাচ্ছেন এবং পরবর্তী সময়ে স্থানীয়দের উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে এলাকাটিতে চাপা উত্তেজনা বিরাজ করছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াতে ইসলামী

2

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

3

কানাডা সরকারের ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা

4

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৫৭

5

দুই বছরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তাব, অনুমোদনের অপেক্ষায় মন্ত্রিসভা

6

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ, বাড়তে পারে আমদানি ব্যয়

7

পুনর্গঠিত নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

8

আর্সেনালে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত

9

পাবনায় রূপপুর প্রকল্পের রুশ নাগরিকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১২

10

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান