দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলকাতায় কি হামলার শিকার মোশাররফ করিম? সত্যিটা জানালেন স্ত্রী জুঁই

০ শেয়ার
কলকাতায় কি হামলার শিকার মোশাররফ করিম? সত্যিটা জানালেন স্ত্রী জুঁই
ছবিঃ সংগৃহীত

কলকাতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তাঁর স্ত্রী জুঁইকে ঘিরে অপ্রীতিকর ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে একে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন জুঁই।

সংক্ষেপে মূল তথ্য
  • দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
  • মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দাবি করেন, কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে হাঁটার সময় কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে উদ্দেশ করে কটূক্তি করেন।
  • একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির মতো অবস্থারও সৃষ্টি হয় বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দাবি করেন, কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে হাঁটার সময় কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে উদ্দেশ করে কটূক্তি করেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির মতো অবস্থারও সৃষ্টি হয় বলে ওই পোস্টে উল্লেখ করা হয়। পোস্টে আরো দাবি করা হয়, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিনেতাকে নিরাপদ স্থানে যেতে সহায়তা করেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব বলে উল্লেখ করেছেন মোশাররফ করিমের স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। তিনি স্পষ্ট জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি মোটেও সত্য নয় এবং তাদের সঙ্গে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এরপর বিষয়টি নিয়ে জানতে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খবরটি সম্পর্কে তিনি নিশ্চিত নন এবং অভিনেতা দম্পতির সাথে তখনো যোগাযোগ করতে পারেননি। জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, বরং ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী জুঁই। কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ডিআর কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা: মৃত্যু ছাড়াল ১,৩০০

2

চীন সফরে গিয়ে বিসিবির শৃঙ্খলা কমিটির তোপের মুখে লিটন দাস

3

আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভ্রমণ পরিকল্পনা

4

গুগল জেমিনির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান

5

বিদেশের কেন্দ্রগুলোতে এসএসসিতে পাসের হার ৮৮.০৬ শতাংশ

6

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

7

SSC Result 2026: পাসের হার ৬২.২৫%, ফলাফল দেখার নিয়ম ও মার্কশিট

8

আমির খানের গালে অক্ষয় খান্নার ১৭ চড়: চাঞ্চল্যকর তথ্য জানালেন ফারহান আখতার

9

পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পেন্টাগন

10

জুলাই গণহত্যার দ্রুত বিচার ও ৭ দফা দাবিতে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দলীয় জোট